সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

জেলা প্রশাসক এজাহারুল ফয়েজ: স্মরণীয় ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ
শেয়ার

মোহাম্মদ মুনীর চৌধুরী »

অধ্যাপক এ এফ এম এজাহারুল ফয়েজ প্রশাসনে ও শিক্ষকতায় চট্টগ্রামের এক কীর্তিমান ব্যক্তিত্ব, যাঁর স্মৃতিচারণ করার মত সমসাময়িক প্রজন্ম এ পৃথিবীতে এখন নেই।

১৯০৯ ইং সনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের জাহাপুরের মুফতি বাড়িতে তাঁর জন্ম। তদানীন্তন ব্রিটিশ ও পাকিস্তান সিভিল সার্ভিসের এক উজ্জল নক্ষত্র ছিলেন এজাহারুল ফয়েজ, যাঁর সততা, ন্যায়পরায়নতা ও প্রশাসনিক কঠোরতা ছিলো কিংবদন্তীর মতো। নীরবে-নিভৃতে সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি জনসেবা করেছেন নিরবচ্ছিন্নভাবে। তাঁর পিতা ফতেপুরের প্রসিদ্ধ জমিদার ও ঘোড়সাওয়ার মরহুম ফজল বারী চৌধুরী এবং মাতা এয়ার খাতুন। তাঁর মাতৃভক্তি ছিলো অসাধারণ, অতুলনীয়, বৃদ্ধ বয়সেও তিনি মা’কে কোলে তুলে নিতেন এবং প্রাণপনে সেবা করতেন।

এ এফ এম এজাহারুল ফয়েজের ভাইদের মধ্যে ছিলেন কীর্তিমান পুরুষ অধ্যাপক আবুল মনসুর ফয়জুল কবীর (চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যাপক), পশ্চিমবঙ্গের বীরভূমে শায়িত ভারতের হুগলি কলেজের অধ্যক্ষ এ.কে লুৎফুর আহম্মদ ছিদ্দিকী, মেডিকেল অফিসার ডা. আবুল আব্বাস এবং জাহাপুরের সমাজসেবক জহুরুল আনোয়ার সিদ্দিকি।

চট্টগ্রামের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান আরআরএসি ইনস্টিটিউশন থেকে এজাহারুল ফয়েজ ১৯২৬ ইং সনে মেট্রিকুলেশনে সব বিষয়ে লেটার পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া চারিত্রিক দৃঢ়তা, অনলবর্ষী বক্তৃতা, সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার জন্য ছাত্র জীবনে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বিশেষ পুরস্কার লাভ করেন। ১৯২৮ ইং সনে তিনি পুনরায় মেধা তালিকায় স্থান নিয়ে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সে সময় চট্টগ্রাম জেলায় বক্তৃতা ও সাহিত্য প্রতিযোগিতায় তিনি আবার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।

এরপর বৃত্তি নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ইংরেজিতে অনার্সে ১ম স্থান অর্জন এবং কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি ব্রিটিশ আমলে উচ্চ শিক্ষায় এ অসাধারণ কৃতিত্ব অর্জন করে রেকর্ড সৃষ্টি করেন। দুর্ভাগ্যজনকভাবে তদানীন্তন ভারতবর্ষের কতিপয় শিক্ষকের সাম্প্রদায়িক হীনমন্যতার জন্য তাঁর মেধার সঠিক মূল্যায়ন ও যোগ্যতার যথার্থ মূল্যায়ন হয়নি।

১৯৩৫ ইং সনে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনাব এজাহারুল ফয়েজ সরকারি চাকরিতে যোগদান করেন। এর পূর্বে ১৯৩৪ ইং সনে বেঙ্গল এডুকেশন সার্ভিসে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান হাজী মোহাম্মদ মহসিন কলেজ)-এ কিছুদিন অধ্যাপনা করেন।

চাকুরী জীবনের প্রারম্ভে জনাব এজাহারুল ফয়েজ সেকেন্ড অফিসার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর, গফরগাঁও ও ইসলামপুরে চাকরি করেন। এরপর জামালপুর, নেত্রকোনা, বরিশাল সদর, সিরাজগঞ্জ, ফেনী ও ফরিদপুরে মহকুমা প্রশাসক (এসডিও) পদে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিভিল সার্ভিসে একাধারে এত গুরুত্বপূর্ণ মহকুমাসমূহে প্রশাসক পদে দায়িত্ব পালন ছিলো তাঁর অনবদ্য সাফল্যের স্বীকৃতি। তিনি চাকুরি জীবনে সরকারি তদন্ত বা ইনস্পেকশনে যেয়ে কখনো দাপ্তরিক খরচে কোনো খাবার খেতেন না, একান্ত ব্যক্তিগত খরচে তিনি সরকারি সফরে চাল, ডাল, মরিচ, মসলা ইত্যাদি সংগ্রহ করতেন ও সাথে নিয়ে যেতেন।

এরপর তদানীন্তন পাকিস্তান পার্লামেন্টের স্পীকার মরহুম তজমুদ্দিন খানের (রাশেদ খান মেননের পিতা) একান্ত সচিব পদে ঢাকা ও করাচীতে চাকুরি করেন। এরপর করাচীতে পাকিস্তান তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি পদে কিছুদিন চাকরি করেন। অত:পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সরকারের উপসচিব পদে চাকুরি করেন।

১৯৬৪ ইং থেকে ১৯৬৮ ইং পর্যন্ত তিনি নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, বগুড়া জেলার যুগ্ম জেলা প্রশাসক এবং বগুড়ায় জেলা প্রশাসক পদে চাকুরি করেন। বিভিন্ন কর্ম ক্ষেত্রে তিনি জনকল্যানে বহু অবদান রাখেন। তন্মধ্যে সিরাজগঞ্জ ও জামালপুরে তাঁর উদ্যোগে কলেজ, ঈদগাহ ও কবরস্থান নির্মিত হয়। ১৯৬৮ ইং সনে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর মেধা, পান্ডিত্য ও সততার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার ১৯৭৩ ইং সনে জনাব এজাহারুল ফয়েজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন। আমলা হয়েও অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক সংস্কারমূলক কাজ সম্পাদন করেন, যা’ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে।

ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নির্লোভ ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জনাব এজাহারুল ফয়েজ বৃটিশ বা পাকিস্তান সরকারের অন্ধ আনুগত্য করেননি বিধায় তিনি আমলাতন্ত্রের সর্বোচ্চ সোপানে উন্নীত হতে পারেননি। পাকিস্তান আমলে সিএসপি অফিসারদের বৈষম্য ও বঞ্চনারও শিকার হয়েছিলেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়ির জাহাপুরে তাঁর স্মৃতি বিজড়িত ভগ্নপ্রায় মাটির ঘরটি কালের সাক্ষী হয়ে আছে।

১৯৭১ সনে পাকিস্তানি দখলদার বাহিনী চট্টগ্রাম শহরে হত্যাযজ্ঞ শুরু করলে জনাব এজাহারুল ফয়েজ পাকিস্তানী সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বহু বাঙালী পরিবারকে রক্ষা করেন। তাঁর কনিষ্ঠ সন্তান এএফএম ফারুক পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাঁচলাইশ-কাতালগঞ্জ এলাকায় পাকিস্তানি সৈন্যদের অনুরোধ করে তিনি বহু বাঙ্গালী মালিকানাধীন ভবনের ছাদ থেকে মেশিনগান, কামান ইত্যাদি অপসারণ এবং বাড়ি সৈন্যদের দখলমুক্ত করেন।

এ এফ এম এজাহারুল ফয়েজের ইংরেজি, বাংলা ও উর্দুতে জ্ঞান ও পাণ্ডিত্য ছিল অসাধারণ ও ঈর্ষণীয়। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় তিনি ছিলেন একজন কলাম লেখক। অবসরের পর তাঁকে দেখা যেত, লাকড়ী ক্রয় করে রিকশায় চড়ে তার বাসায় আনতেন এবং রান্নার কাজে ব্যবহার করতেন। পুরাতন আসবাবপত্র ও সাদামাটা উপকরণ দিয়ে তিনি অত্যন্ত সহজ-সরল জীবন নির্বাহ করেছেন। তাঁর পিতামহ মুফতি ফয়জুল্লাহ ছিলেন চট্টগ্রাম কলেজের আরবি ও ফারসী বিভাগের স্বনামধন্য অধ্যাপক।

আধ্যাত্মিক চেতনায় ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত অধ্যাপক এজাহারুল ফয়েজ পদস্থ আমলা হয়েও আড়ম্বরবিহীন জীবন যাপন আমাদের সবার জন্য অনুকরণীয়। ১৯৮৩ সালের ৪ঠা ডিসেম্বর এএফএম এজাহারুল ফয়েজ ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন। জাহাপুরের আধ্যাত্মিক সাধক হযরত মুফতি গরিবুল্লাহ শাহ (রহ.)-এর মাজার সংলগ্ন কবরস্থানে তিনি শায়িত আছেন। মহান আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতে সমুন্নত মর্যাদা দান করুন। এ নিবন্ধের লেখক মাতামহসূত্রে এ এফ এম এজাহারুল ফয়েজের দৌহিত্র।

লেখক: সাবেক মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ইমেইল: [email protected].

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
সরকারি নিয়ন্ত্রণে হলেও এস আলমের কারখানা চালুর দাবি
ওয়েবিলের টাকা না দেওয়ায় এ কে খানে ম্যাক্সিমা চালককে ছুরিকাঘাত
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২

আর্কাইভ

আরও পড়ুন

পরিবেশ দূষণকারী কারখানা চালু থাকে কীভাবে

বিশ্ব ডায়াবেটিস দিবস : ‘আরলি অ্যাকশন অন ডায়াবেটিস’

উন্নয়নশীল দেশ হতে আরও তিন বছর: আমজনতার লাভ-ক্ষতি

এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?