সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে ২৯ কর্মকর্তা-কর্মচারীর ফরেস্টার কোর্স শুরু
‘প্রস্থ কম নয়, বরং বেশি’—জিইসি ফুটওভার ব্রিজ নিয়ে মেয়রের জবাব
সিঅ্যান্ডএফ কর্মীকে মেরে বরখাস্ত বন্দরকর্মী
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ

জেনারেল হাসপাতালের আইসিইউ : ৫০ দিনে ৪৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২০ ২:৪৩ অপরাহ্ণ
শেয়ার

ধুকছে জনবল সঙ্কট ও সেন্ট্রাল অক্সিজেনের অভাবে #

ভূঁইয়া নজরুল :
৬৫ বছর বয়সী আবদুর রব চৌধুরী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ভর্তি হন। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই মারা গেলেন পরদিন দুপুর একটায়। এর আগে গত মঙ্গলবার ৬৫ বছর বয়সী অর্ধেন্দু দে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান। প্রায় প্রতিদিনই এধরনের মৃত্যুর ঘটনা ঘটছে জেনারেল হাসপাতালের আইসিইউতে। চট্টগ্রামের সবেধন নীলমনি এই হাসপাতাল ছাড়া করোনা এবং করোনা উপসর্গের মুমুর্ষ রোগীদের অন্য কোথাও আইসিইউ’র তেমন সুবিধা নেই। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি আইসিইউ শয্যা সম্প্রতি চালু করা হলেও এই হাসপাতালে রয়েছে ১০টি আইসিইউ শয্যা। হাসপাতালটিতে আইসিইউ সেবা চালুর ৫০ দিনে (২৪ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত) এপর্যন্ত ৪৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
কেন এত মৃত্যু ঘটছে?
বেশিরভাগ রোগীর অভিভাবকদের অভিযোগ, আইসিইউতে নেয়ার পর রোগী বেশিক্ষন টিকে না। গত জুন বিকাল চারটায় আইসিইউতে মারা গিয়েছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ। এবিষয়ে সরোয়ার উদ্দিন আহমেদের স্ত্রী তাহমিনা আক্তার বলেন,‘ আমার স্বামীর মৃত্যুর আগের দিন পুরো রাত আইসিইউর সামনে দাঁড়িয়েছিলাম। আইসিইউতে নেয়ার ২৬ ঘন্টার মধ্যে তিনি মারা গেলেন। অথচ মারা যাওয়ার চার-পাঁচ ঘন্টা আগেও তিনি সুস্থ ছিলেন বলে জেনেছি। আইসিইউ সাপোর্ট থাকার পরও কেন শ্বাসকষ্টে মারা যাবে তা বুঝে আসছে না।’ এর আগে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়ার একদিন পরেই গত ২২ মে মারা গিয়েছিলেন দেশের অন্যতম শিল্পগ্রুপ এসআলমের পরিচালক মোরশেদুুল আলম।
করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, আক্রান্ত রোগীদের মধ্যে ৫ শতাংশ রোগী মুমূর্ষু হয়ে থাকে। এসব রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস, কিডনি, হার্টের সমস্যা, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্ট রয়েছে তারা করোনায় ঝুঁকিপূর্ণ এবং এধরনের রোগীদের মৃত্যু হার বেশি। জেনারেল হাসপাতালে মারা যাওয়া বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এই চিকিৎসকদের তথ্যের সাথে সামঞ্জস্য রয়েছে। তবে তারপরও কিছু প্রশ্ন থেকে যায় জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা কি পর্যাপ্ত পাচ্ছে রোগীরা?

জনবল সঙ্কটে ধুকছে আইসিইউ
জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, একটি আইসিইউ ইউনিট পরিচালনার জন্য প্রতি শিফটে চারজন করে তিন শিফটের জন্য ২৪ জন চিকিৎসক প্রয়োজন, কিন্তু আছে মাত্র ১২ জন। একইসাথে প্রতি শিফটের জন্য ২০ জনে করে নার্সের প্রয়োজন হলে তিন শিফটের জন্য প্রয়োজন ৬০ জন, কিন্তু রয়েছে ৩৬ জন। অপরদিকে সম পরিমান ওয়ার্ডবয়ের প্রয়োজন হলেও নার্সের অর্ধেকও নেই। এবিষয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম বলেন, জনবলের জন্য আমরা চাহিদাপত্র দিয়েছি কিন্তু এখনো পাইনি। জনবল না পাওয়ায় অবশ্যই চাহিদামতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, একটি রোগীকে অক্সিজেন মাস্ক লাগানোর জন্য যেখানে এক মিনিটের মধ্যে সম্ভব, কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় তা অনেক সময় পাঁচ মিনিটেও সম্ভব হচ্ছে না। আইসিইউর রোগীগুলো খুবই মুমূর্ষু অবস্থায় থাকে, তাই তাদেরকে যতো দ্রুত সার্ভিস দেয়া যায় ততোই মঙ্গল।
এই হাসপাতালের করোনা চিকিৎসায় নিয়োজিত সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আবদুর রব বলেন, এখানে ডাক্তারদের কোয়ারেন্টিনে থাকতে হয়। ডাক্তাররা টানা কাজ করতে পারে না। তাই যতো বেশি ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয় পাওয়া যাবে চিকিৎসা সেবাও ততোবেশি ভাল হবে।
রয়েছে হাইস্পিড অক্সিজেন সরবরাহের অভাব
করোনা চিকিৎসায় এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হাইস্পিডে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। আর আইসিইউ ইউনিটের জন্য এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম প্রয়োজন থাকলেও করোনা চিকিৎসায় একমাত্র (সবচেয়ে বেশি আইসিইউ ১০টি) এই হাসপাতালটি থাকলেও এখানে নেই সেন্ট্রাল অক্সিজেন। এবিষয়ে হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আবদুর রব বলেন, অক্সিজেন ফ্লো বাড়ানোর জন্য হাই নজল ক্যানোলা প্রয়োজন। আমাদের এখানে দুটি রয়েছে। তবে সেন্ট্রাল অক্সিজেন থাকলে রোগীরা দ্রুত অক্সিজেন পেয়ে থাকে।
সেন্ট্রাল অক্সিজেন না থাকায় সিলিন্ডার দিয়ে অক্সিজেন চাহিদা মেটানো হয় জানিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করার জন্য একটি আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা রয়েছে। কিন্তু এখনো অনুমোদন পায়নি। আর এটি চালু করা গেলে আইসিইউ রোগীরা সবচেয়ে বেশি সাপোর্ট পেতো।’
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, মা ও শিশু হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালে শুধুমাত্র সেন্ট্রাল অক্সিজেন সুবিধা রয়েছে। আর কোনো হাসপাতালে এই সুবিধা নেই।
উল্লেখ্য, চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল পর্যন্ত ৪ হাজার ৮১৫ জন ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সেবা নেই। প্রতিদিন আইসিইউর অভাবে মরছে মানুষ। বেসরকারি হাসপাতালগুলোও সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না। এছাড়া করোনা চিকিৎসার জন্য দুটি হাসপাতালকে সরকার নির্ধারণ করে দিলেও তা এখনো চালু হয়নি। তাই মানুষের একমাত্র আশ্রয়স্থল জেনারেল হাসপাতালের আইসিইউ। কিন্তু এখানেও রয়েছে নানা সীমাবদ্ধতা। গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু হয়।

Ad image
চট্টগ্রামে ২৯ কর্মকর্তা-কর্মচারীর ফরেস্টার কোর্স শুরু
‘প্রস্থ কম নয়, বরং বেশি’—জিইসি ফুটওভার ব্রিজ নিয়ে মেয়রের জবাব
সিঅ্যান্ডএফ কর্মীকে মেরে বরখাস্ত বন্দরকর্মী
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
লটারিতে ঢাকার ‘প্রাইজ পোস্টিং’ পেলেন চট্টগ্রামের তিন সাব-রেজিস্ট্রার
বুলেট হাতে ভাইরাল হওয়া সেই ভিডিওর দৃশ্য। ছবি: সংগৃহীত
আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়া ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার
বরাদ্দ প্লটের অনেকগুলোই খালি
আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে চট্টগ্রামের একঝাঁক শিক্ষার্থী
সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
চট্টগ্রাম বন্দর/ আন্দোলনেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে পিছু হটবে না সরকার

আর্কাইভ

আরও পড়ুন

সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আন্দোলনেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে পিছু হটবে না সরকার

লটারিতে ঢাকার ‘প্রাইজ পোস্টিং’ পেলেন চট্টগ্রামের তিন সাব-রেজিস্ট্রার

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

বঙ্গোপসাগর প্রজন্মের পর প্রজন্ম ভাগ্য নির্ধারণ করছে

সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০।
ফোন: 02333363044-45   E-mail : [email protected]

স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?