মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
গ্রাম

খোকন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার উপদেষ্ঠা ইউএই প্রবাসী উজ্জ্বল দত্তের পিতা খোকন দত্তের ৩য় মৃত্যুবার্ষিকী গতকাল কধুরখীল মিলনমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক স্মরণসভারও আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত স্মরণসভায় প্রয়াত খোকন দত্তের বিভিন্ন কর্মকা- তুলে বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রবাসে কর্মরত খোকন দত্তের ছেলে/মেয়েরা স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

 

---------