এ মুহূর্তের সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

সুপ্রভাত ডেস্ক »

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড়ধসে তিন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

-advertise-

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাহাড়ি ঢালুর নিচে হওয়ায় মাদরাসাটির ওপর ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙে পড়ে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।