দুজনেই সেরা!
শ্যামল বণিক অঞ্জন
মেসি নাকি নেইমার কে যে সেরা তাই
এই নিয়ে তর্কের সীমা যেন নাই!
বিশ্ব ফুটবলে যাদুকর মেসি
দক্ষতা কৌশলে এগিয়েও বেশি।
তাই বলে নেইমার কম ভালো নয়
নিজ গুন মেধাতেই মন করে জয়!
ড্রিবলিং পাসিং আর ফিনিশিংয়ে সেরা
দুজনের খেলাতেই মুগ্ধতা ঘেরা!
ফুটবল যুদ্ধ
সৈয়দ খালেদুল আনোয়ার
শুরু হলো বিশ্বের ফুটবল যুদ্ধ
উত্তেজনাতে হয় শ্বাস যেনো রুদ্ধ।
ফুটবল বিতর্ক চলে দিবা রাত্রি
ফুটবল জয়রথে সবাই সহযাত্রী।
ফুটবল খেলা চলে দু পায়ের ছন্দে
দর্শক মেতে ওঠে বিষাদ ও আনন্দে।
গোল হলে বেড়ে যায় মানসিক চাপটা
সবদল পেতে চায় প্রিয় সেই কাপটা।
প্রিয় দল জয় পেলে মন হয় চাঙা
হেরে গেলে জাগে দুখ যেনো বুক ভাঙা।
ফুটবল প্রীতি আনে বৈরী এ বিশ্বে
মিলনের সেতু গড়ে ধনী আর নিঃশ্বে।



















































