
রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে গত ২৮ জুন রবিবার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তাপসী রাবেয়া হল, সামসুন্নাহার খান হল ও সুফিয়া কামাল হলে ছাত্রীদের ব্যবহারের জন্য ৩টি ভেন্ডিং মেশিন হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা পিএইচএফ। প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তাপসি রাবেয়া হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুন। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিপি সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন পিএইচএফ, পিপি মোহাম্মদ মহিউদ্দিন এবং রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভেন্ডিং মেশিন হস্তান্তর একটি যুগোপযোগী পদক্ষেপ, যা ছাত্রীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে।” অনুষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষায় ভেন্ডিং মেশিন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ক্লাবের পক্ষ থেকে একটি এক্সরে মেশিন, লাইব্রেরীতে নতুন বই প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি




















































