
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ১ম সভা শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম।
সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ চৌধুরীর সঞ্চালনায় শুরুতে উপস্থিত সদস্যবৃন্দ নিজ নিজ পরিচয় ও সংস্থার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা তুলে ধরেন। অতপর সংস্থার প্রয়াত সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনার আহ্বান জানান। পরে ১১টি সুনির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে মতামত ব্যক্ত করেন সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ ওসমান গণি মনসুর, আবদুল হান্নান আকবর, আ ন ম ওয়াহিদ দুলাল, রুশো মাহমুদ, প্রফেসর সুমন বড়ুয়া, মনতোষ ঘোষ, সেকান্দর কবির, আমিনুর রহমান রফিক, আলী তারেক পারভেজ, সজীব বিকাশ বড়ুয়া টুটুল, মাহবুব উল আলম মুকুল, মনোরঞ্জন সাহা ও যাহেদুর রহমান জাহেদ। প্রেসরিলিজ।

















































