ফিচার এলাটিং বেলাটিং

মলাট ফুঁড়ে হ্যারি পটার

তোমাদের লেখা, তোমাদের আঁকা

ছোট্ট বন্ধু ওয়াসিফা আফরিন কি সুন্দর এঁকেছে আর লিখেছে পড়ে দেখো

 

সকালবেলা পড়ার টেবিলে বসে টুপুরমণি যখন বিরস মুখে অংকের খাতা খুলেছিল, তখন সে ঘুণাক্ষরেও ভাবেনি দিনটা এমন কাটবে| হঠাৎ তার ড্রয়ারে রাখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন” বইটা থরথর করে কাঁপতে শুরু করল| কিছু বুঝে ওঠার আগেই এক ঝলক নীল আলো, আর তার সামনে দাঁড়িয়ে ¯^য়ং হ্যারি পটার! কপালে সেই বিখ্যাত বজ্রপাতের মতো কাটা দাগ আর চোখে গোল চশমা|

জাদুর ছোঁয়ায় সকালের নাস্তা
হ্যারি আসায় টুপুরের একঘেয়ে সকালটা মুহূর্তে বদলে গেলো| মা যখন টুপুরকে দুধ-কর্নফ্লেক্স খেতে ডাকলেন, হ্যারি আলগোছে তার ‘উইলো’ কাঠের কাঠিটা নাড়ালো| ব্যাস! সাধারণ কর্নফ্লেক্স হয়ে গেল রঙিন সব ‘বার্টি বটস এভরি ফ্লেভার বিনস’ টুপুর একটা খেয়েই মুখ কুঁচকে ফেলল- ওটা ছিল পচা মোজার ¯^াদের| হ্যারি হেসে টুপুরকে একটা ‘চকলেট ব্রগ’ উপহার দিল|
স্কুলে হ্যারি পটার
সবচেয়ে মজার কাণ্ড ঘটল স্কুলে যাওয়ার সময়| টুপুরের সাইকেলটা আজ একটু নষ্ট ছিল| হ্যারি শুধু বিড়বিড় করে বলে, ‘রিপারো (জবঢ়ধৎড়)’, চোখের পলকে সাইকেল নতুনের মতো ঝকঝক করে উঠল| ক্লাসের টিফিন পিরিয়ডে হ্যারি তার ‘ইনভিজিবিলিটি ক্লক’ বা অদৃশ্য হওয়ার চাদরটা দিয়ে ঠুপুরকে ঢেকে দিল| ক্লাসের দুষ্টু ছেলেটা যখন টুপুরের পেন্সিল বক্স লুকাতে এলো, অদৃশ্য টুপুর তার কানে সজোরে এক ফুঁ দিল| ছেলেটি ‘ভূত’ বলে চিৎকার করে এমন দৌড় দিল যে পুরো ক্লাস হেসে কুটিপুঠি|


লাইব্রেরিতে ডুয়েলিং প্র্যাকটিস
বিকেলে টুপুর হ্যারিকে নিয়ে গেল স্কুল লাইব্রেরিতে| হ্যারি মুগ্ধ হয়ে বইগুলো দেখছিল| হ্যারি তাকে শেখালো কীভাবে কোনো কিছু ভাসিয়ে রাখতে হয়| টুপুর তার কলম লক্ষ্য করে বলল, ‘উইঙ্গারডিয়াম লেভিওসা!’ (ডরহমধৎফরধস খবারড়ংধ), আশ্চর্যজনক ভাবে কলমটা বাতাসের পালকের মতো ভাসতে শুরু করল| টুপুর খুশিতে হ্যারিকে জড়িয়ে ধরল|
বিদায় বেলা
সূর্য যখন পাঠে বসছে, তখন হ্যারির ফেরার সময় হলো| হ্যারি বলল, ‘টুপুর, জাদুর চেয়েও বড়ো শক্তি হলো মানুষের সাহস আর বন্ধুত্ব|” হ্যারি আবার বইয়ের পাতার ভেতর মিলিয়ে গেল| টুপুর দেখল, তার অংকের খাতার ওপর পড়ে আছে একটা সোনালি রঙের পালক|
সেদিন রাতে টুপুর যখন ঘুমাতে গেল, তার মনে হলো- জীবনটা আসলে একটা মস্ত বড় জাদুর বই, শুধু পড়ার চোখ থাকা চাই|

ওয়াসিফা আফরিন
পঞ্চম শ্রেণি, শাখা: ক
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ