এ মুহূর্তের সংবাদ

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

সুপ্রভাত ডেস্ক »

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

-advertise-

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া, অপর দুইজন হলেন জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর। যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা হবে।