মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Uncategorized

কক্সবাজার পৌরসভায় লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

রেড জোন’ ঘোষিত কক্সবাজার পৌরসভায় লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানের অনুরোধ সম্বলিত প্রেরিত এক পত্র ও সার্বিক অবস্থা বিবেচনায় কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো. কামাল হোসেন এক গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউনের সময়সীমা আগামী ৩০ জুন রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করেন। গণবিজ্ঞপ্তিতে পূর্বের নির্দেশনা সমুহ বহাল রাখা হয়েছে।এর আগে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা মন্ত্রী পরিষদ বিভাগের জারিকৃত এক পত্রের অনুবলে ৩০ জুন পর্যন্ত লকডাউন এর মেয়াদ বাড়ানোর আদেশ দেন। গত ৭ জুন থেকে আজ ২০ জুন পর্যন্ত কক্সবাজার পৌরসভায় প্রথম দফায় লকডাউন পালিত হয়েছে।

---------