সুপ্রভাত ডেস্ক »
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আজকের বিশে^ টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে।
যেভাবে ইরান টিকে গেছে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের কারণে। কর্মে যে শ্রেষ্ঠ সে পুরস্কৃত হয়। যারা শ্রেষ্ঠ তারা টিকে যায়। তিনি বলেন, সময়কে ধরে রাখার জন্য ইভেন্ট দরকার, আর ইভেন্টে সাফল্য দরকার। যাই আবিষ্কার হোক না কেন, আবষ্কিারে
গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ক্লাব আয়োজিত আট দিন ব্যাপী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ফেস্ট ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে আমন্ত্রিত গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বুয়েট)-এর সাবেক প্রফেসর বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম. কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
আরও বক্তব্য রাখেন আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর মুহাম্মদ সামসুল আলম এবং বর্তমান ডিন প্রফেসর মোঃ রাজু আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন সিএসই ফেস্ট ২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর এ.বি.এম. ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে কম্পিউটার সায়েন্স খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সিএসই ফেস্টকে বাস্তব জীবনে উত্তীর্ণ হবার জন্য একটি মহড়া উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৫ সাল থেকেই সিএসই বিভাগ দেশ ও জাতির জন্য অনেক অবদান রেখে চলেছে। এই অবদানকে আরো দক্ষতার সাথে অব্যাহত রাখতে হবে যাতে আমাদের গ্র্যাজুয়েটদের দ্বারা জাতির কল্যাণ হয়।
ঢাকা থেকে আমন্ত্রিত গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বুয়েটের সাবেক প্রফেসর বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম. কায়কোবাদ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই শ্রেষ্ঠত্বের কারণ মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নয়। মানুষের মেধার কারণে এই শ্রেষ্ঠত্ব। মেধার জন্যই মানুষ গর্বিত প্রাণী। তাই মেধার চর্চা বাড়তে হবে। শিক্ষার্থীদের যে অফুরন্ত প্রাণশক্তি আছে, তা কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমাদেও লক্ষ্য ও স্বপ্ন খুব অস্পষ্ট। আমাদের সুনির্দিষ্ট স্বপ্ন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাফল্য অর্জনের জন্য কোন অজুহাত চলে না।
আলোচনা অনুষ্ঠান শেষে সিএসই ফেস্ট এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং মঞ্চে আমন্ত্রিত অতিথিগণ।
উল্লেখ্য এই উৎসবে ক্যাপচার দ্যা ফ্ল্যাগ, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস, আইডিয়া জেনারেশন, থ্রি মিনিট থিসিস, ম্যাথ অলিম্পিয়াড সহ ষোলটি বিষয়ে দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি
















































