Uncategorized

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করায় ৩ মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নগরীর কোতোয়ালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরি ও বিক্রয় করায় তিন হোটেলকে ৩ মামলা দেওয়াসহ জরিমামা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১ জুলাই) দুপুরের দিকে নগরীর বাকলিয়া,নসদরঘাট, ডবলমুরিং, কোতোয়ালী ও হালিশহর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এসয়ম তিন হোটেলকে ৩টি মামলা দেওয়াসহ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সুপ্রভাতকে বলেন, কোতোয়ালী এলাকার নিজাম হোটেল, উজলা হোটেলসহ তিন খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরী করে পরিবেশন করা হচ্ছিলো। অভিযান চালিয়ে ওই তিন খাবার হোটেলকে ৩টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ হজার টাকা জরিমানা আদায় করা হয়।