সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সিপাহি-জনতার ঐক্যের প্রতীক। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যায় বলেও মন্তব্য করেন তাঁরা।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব।

