এ মুহূর্তের সংবাদ

‘সংবাদপত্রে পদ্মা সেতু’ গ্রন্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন তথ্যমন্ত্রী

সুপ্রভাত ডেস্ক »

পদ্মা সেতু নিয়ে দেশ-বিদেশের গণমাধ্যমে প্রচারিত সংবাদ নিয়ে বই প্রকাশ করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেই বই তুলে দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর বাংলাট্রিবিউনের।

-advertise-

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বইটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংকলন করে সাত খণ্ডে বইটি প্রকাশ করা হয়েছে।