মহানগর

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের আহ্বান

চট্টগ্রামে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

সুপ্রভাত ডেস্ক »

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে, আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা গ্রহণ করে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

-advertise-

চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাগণের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ প্রতিমন্ত্রী গতকাল এসব কথা বলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রয়াত নেতা মরহুম এম এ আজিজ, ইসহাক মিয়া, এম এ হান্নান, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী-এঁর কবরে গতকাল অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও তাঁদের কবর জিয়ারত করেন।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ এবং আওয়ামী লীগের প্রয়াত নেতাগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।