Uncategorized

ফটিকছড়িতে নতুন করে দু’জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :

উপজেলায় আরো দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ৩৬ বছর বয়সী পুরুষ, অন্যজন ৩৫ বছর বয়সী মহিলা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াস চৌধুরী। তিনি জানান, আক্রান্তদের বাড়ি উপজেলার ভূজপুর ও দাঁতমারা ইউনিয়নে। তাদের মধ্যে দাঁতমারায় আক্রান্ত যুবক একজন স্বাস্থ্য কর্মীর স্বামী। তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে ভূজপুরের মহিলা গত ২০মে আক্রান্ত যুবকের ভাবী। তাকেও কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। উভয়ের জন্য সরকারিভাবে ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়িতে নতুন করে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

ইতিপূর্বে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন দুইজন। বাকী ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।