আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন চট্টগ্রামের মেয়ে শাহানা

প্রথম মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন চট্টগ্রামের মেয়ে  শাহানা। ছবি: টুইটার

ডেস্ক রিপোর্ট »

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি-আমেরিকান চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ। প্রথমবারের মতো একজন মুসলিম নারী এবং একই সঙ্গে এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

-advertise-

মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

শাহানা হানিফের পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়।

তিনি ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

বিশ্বের নানা ধর্ম ও বর্ণের বৈচিত্র্যময় মানুষের বাস নিউইয়র্ক শহরে। নির্বাচনের জেতার পর মঙ্গলবার রাতেই বিবৃতি দেন শাহানা। তিনি বলেন, সিটি কাউন্সিলের প্রথম মুসলিম নারী এবং ডিস্ট্রিক্ট-৩৯ থেকে যেকোনো ধর্মের প্রথম নারী সদস্য নির্বাচিত হওয়ায় তিনি গর্বিত।

শাহানা বলেন, ‘সবাই মিলে আমরা বর্ণবাদবিরোধী ও নারীবাদী একটি শহর গড়ে তুলব। আমরা এমন এক শহর চাই, যে শহর সবচেয়ে দুর্বলদের রক্ষা করবে, সবার জন্য সমান শিক্ষার ব্যবস্থা ও জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করবে, যেখানে আমাদের অভিবাসী প্রতিবেশীরা নিজেদের নিরাপদ মনে করবে।’