বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
ক্যাম্পাস

তরুণরাই গড়বে আগামীর উন্নত বাংলাদেশ

পোর্ট সিটিতে কর্মশালার আয়োজন

শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজন করেছে ‘বিজনেস আইডিয়া ফেস্ট-২০২১’। বুধবারের আয়োজনে শিক্ষার্থীদের ১০ টি টিম সৃজনশীল আধুনিক ব্যবসার বিভিন্ন ধারণা প্রকল্প আকারে তুলে ধরে। যাতে স্থানীয় বিভিন্ন ব্যবসায়িক সমস্যার সময়োপযোগী সমাধান ও সম্ভাবনা উঠে আসে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ম উপাচার্য প্রফেসর ড. মা. নূরল আনোয়ার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে। তরুণদের উদ্যম আর উদ্ভাবনী শক্তি গড়বে আগামীর উন্নত বাংলাদেশ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। ধন্যবাদ বক্তব্য রাখেন বিভাগের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. গনেস চন্দ্র রায়, ব্যবসায় অনুষদ বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমদ, কলা ও আইন অনুষদের ডিন মো. ইউনুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন সহ বিভিন্ন বিভাগের সভাপতি। বিজ্ঞপ্তি