খেলা

কিশোর অবক্ষয় রোধে ক্রীড়া সংস্থার যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান

মতবিনিময় সভায় সাবেক উপদেষ্টা ফারুক-ই আজম

নিজস্ব প্রতিবেদক »

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ ও ত্রাণ-পুনর্বাসন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম (বীর প্রতীক) কিশোরদের অবক্ষয় রোধে এবং যাতে কিশোর গ্যাং সৃষ্টি না হয় তার জন্য ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের অভিভাবকত্বে খেলাধুলার প্রসারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি গত শনিবার (৯ মে) মহানগর ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর এলাকায় স্কুল গুলোতে খেলার মাঠের সংকট আছে। পূর্বে স্কুল প্রতিষ্ঠার জন্য খেলার মাঠ বাধ্যতামূলক ছিল। বর্তমানে যা বিলুপ্ত, এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো খেলার মাঠ ছাড়া অনুমতি পেয়ে যায়। যা বন্ধ করা অপরিহার্য।

সাবেক উপদেষ্টা ফারুক-ই আজম তাঁর বক্তব্যে ক্রীড়া ক্ষেত্রে কিশোরদের মান উন্নয়নে স্থানীয় ক্লাব এবং ক্রীড়া সংস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, পাড়া-মহল্লার ক্লাবগুলো বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি করে কিশোর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, কিন্তু এদের অবদানকে মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয় না।

তিনি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার বয়স ভিত্তিক ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, হকি ও ওজনভিত্তিক শরীর গঠন প্রতিযোগিতার ধারাবাহিকতা রক্ষা করার জন্যে পরামর্শ প্রদান করেন।

মহানগর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম)-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, সহ-সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান ও নিয়াজ মোহাম্মদ খান, নির্বাহী কমিটি ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ সেকান্দর কবির, আ ন ম ওয়াহিদ দুলাল, নওশাদ আলম চৌধুরী, মনোরঞ্জন সাহা, মাহ্বুব উল আলম মুকুল, মনোতোষ ঘোষ, ফারজানা জেসমিন খান, মোহাম্মদ মারুফ, রাকিব মাহমুদ, রাজা কামাল, আব্দুল গফুর পন্টি, এনামুল হাসান, শাকিল আবেদিন, জহির উদ্দিন, মো. নাছির, আমাতুল খায়ের সেতু, আইনুল কবির জিতু, টিটন বিশ^াংগ্রী, আলমগীর আলম, শাহ মাহফুজুর রহমান পল্লব, এম এ মুছা বাবলু, মো. আশরাফ হোসেন মুকতার, মো. গালিব প্রমুখ।