এ মুহূর্তের সংবাদ

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রোববার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।