সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি

রণক্ষেত্র নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২২ ১১:২২ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন শতাধিক। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় শুরু হয়ে চার রাস্তার মোড়ে চারদিকে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ। আহতদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, পুলিশ, শিক্ষার্থী ও সাধারণ লোকজনও রয়েছেন। খবর বিডিনিউজের।

নিহত শাওন প্রধান (২০) নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব গোপালনগরের প্রয়াত সাহেব আলীর ছেলে। নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে তাদের একতলা বাড়ি।

আহতদের মধ্যে অন্তত ২৪ জন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিয়েছেন বলে জানান হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাজমুল হাসান বিপুল। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। তার বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ২৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৩-২৪ জন গুলিবিদ্ধ ছিল। কয়েকজন স্কুলশিক্ষার্থীও টিয়ারগ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা সকাল ১০টায় নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেন। এতে পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল পাঠাগারের সামনে থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন।

এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই নম্বর রেলগেইট এলাকায় চাররাস্তার মোড়ে চারদিকে ছড়িয়ে পড়েন। রেললাইনের পাশে থাকা ইট-পাটকেল সংগ্রহ করে তারা পুলিশের উপর ছুড়তে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হাজারো নেতা-কর্মীর ইট-পাটকেলে কোণঠাসা হয়ে পড়েন পুলিশ সদস্যরা। তারা পিছু হঠতে শুরু করেন। এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য দুই নম্বর রেল গেইটের পুলিশ বক্সে অবস্থান নেন। তখন বিএনপির নেতা-কর্মীরা পুলিশ বক্সে ইট-পাটকেল মারতে থাকেন। সড়কের উপর কিছু যানবাহন ভাঙচুর করেন। দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে সদর থানার দিক থেকে একদল পুলিশ গুলি ছুড়তে ছুড়তে আসতে থাকে।

পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। একদিক থেকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল ছোড়ে, বিপরীতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়তে থাকে। সংঘর্ষ চলাকালীন গুলশান হলের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন প্রধান।
পরীক্ষা চলাকালে স্কুলে টিয়ারগ্যাস, অসুস্থ ৪০ ছাত্রী নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের পেছনেই মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সকাল ১০টা থেকে সেখানে অষ্টম ও দশম শ্রেণির ছাত্রীদের পরীক্ষা চলছিল। নিয়মিত শ্রেণি কার্যক্রম চলছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের।
বেলা ১১টার দিকে বিএনপি ও পুলিশের সংঘর্ষ চলাকালীন পুলিশের একটি টিয়ারশেল শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এসে পড়ে। মুহূর্তে কুন্ডলী পাকিয়ে ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। টিয়ারগ্যাসে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বারোজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রতিষ্ঠানটির শিক্ষক এম কবির ইউ চৌধুরী বলেন, সকাল ১০টা থেকে অষ্টম ও দশম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। একই সময়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চলছিল।

তিনি জানান, সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রী ও শিক্ষকরা। সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া একটি টিয়ারশেল স্কুলের মাঠে এসে পড়ে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় অন্তত ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে যান। ১২ জন ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদের শিক্ষকরাই প্রাথমিক চিকিৎসা দেন।

এই শিক্ষক আরও বলেন, ছাত্রীরা এক ঘণ্টাও পরীক্ষা দিতে পারেনি। গুলির শব্দে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি একটু শান্ত হলে ছাত্রীদের সকলকে অভিভাবক ডেকে বাড়িতে পাঠানো হয়। পরবর্তী শিফটেও পরীক্ষা হওয়ার কথা ছিল। সবই স্থগিত ঘোষণা করা হয়।
টিয়ার গ্যাসের ধোঁয়ায় অচেতন হয়ে পড়েন দশম শ্রেণির ছাত্রী আয়শা সুলতানা মিম (১৫)। তার ছোটবোন একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তাসিন জাহান লামিয়াও গুলির শব্দে ভীত হয়ে পড়েন বলে জানান।

হাসপাতালের জরুরি বিভাগে মিম ও লামিয়ার মা পারভীন সুলতানা বলেন, ‘স্কুলের এক টিচারের ফোন পেয়ে হাসপাতালে এসে দেখি মেয়ে অজ্ঞান হয়ে আছে। স্কুলে নাকি টিয়ার গ্যাস মারছিল পুলিশ। সেই গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে আনার ১৫-২০ মিনিট পর আমার মেয়ের জ্ঞান ফেরে।’

অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া বলেন, ‘আমরা পরীক্ষা দিচ্ছিলাম। ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা ছিল। এক ঘণ্টাও হয়নি – এমন সময় গুলির শব্দ শুনতে পাই। এতে ক্লাসের সবাই ভয় পেয়ে যায়। স্কুলের ৫-৬ জন ছাত্রী গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে পড়ে।’

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া ছাত্রীরা এখন সুস্থ আছে। স্কুলের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে টিয়ার শেল ছোড়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আলাপ করা হবে।

সংঘর্ষের বিষয়ে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘গণতান্ত্রিক দেশে মিটিং মিছিল করার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়। আজ (বৃহস্পতিবার) বিএনপির আয়োজন আছে সেটা আমরা জানি না, জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এখানে উনার প্রতিনিধি আছে তারাও কিছু জানে না। আমরা বলেছিলাম, এটা যেহেতু শহরের প্রধান সড়ক এবং প্রাণকেন্দ্র – আপনাদের যদি করতে হয় তাহলে অন্যকিছু ভাবুন। কিন্তু রাস্তা অবরোধ করে, যানজট সৃষ্টি করে, জান-মালের ক্ষতি করে এটা করা যাবে না।’

এসপি বলেন, ‘তারা কথা না শুনে, বৃষ্টির মত এলোপাথারি ইট-পাথর ছুড়তে শুরু করে। আমাদের ১৩ জন সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। তাদেরকে জানমালের ক্ষতি থেকে বিরত রাখতে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করার আমরা সেটাই করেছি।’

এদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি বা অন্য কোনো কর্মসূচি না। একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করতে হলে যে ধরনের নিয়ম মানতে হয় সেইটা আমরা করেছি। আমরা জেলা পুলিশ সুপার ও সদর থানায় চিঠি দিয়ে কর্মসূচির কথা সপ্তাহখানেক আগেই জানিয়েছি।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কর্মসূচি করতে দেবে না সেইটা তারা আগে বললেই হতো। সেইটা না করে শান্তিপূর্ণ একটি র‌্যালিতে হামলা চালিয়েছে পুলিশ। একটি গণতান্ত্রিক দেশে এইভাবে চলতে পারে না। সাধারণ একটা র‌্যালিও করা যাবে না – তাহলে তো চলে না। বিনা উসকানিতে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে।’

এই বিএনপি নেতা বলেন, তিনি নিজেসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিএনপি নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারাও গেছেন তাদের এক যুবদল কর্মী।

Ad image
এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির আয়োজন/ ফেলে আসা স্মৃতির সাথে আজকের ভাবনা মিলিয়ে হবে এবারের উৎসব

আর্কাইভ

আরও পড়ুন

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু হচ্ছে

‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?