সংবাদ

মরহুম অলি আহাম্মদ সওদাগরের ৫ম মৃত্যুবার্ষিকী বুধবার

বুধবার (২৪ জুন) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম অলি আহাম্মদ সওদাগর (সদু সওদাগর)-এর ৫ম মৃত্যুবার্ষিকী।

তিনি ২০২১ সালের ২৪ জুন, বৃহস্পতিবার, প্রায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। সেদিন আসরের নামাজের অজু করতে পুকুরঘাটে গেলে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।

-advertise-

মরহুম অলি আহাম্মদ সওদাগর উপজেলার ঐতিহ্যবাহী ছমিরহাট বাজারসহ আশপাশের এলাকায় একজন সুপরিচিত ও প্রবীণ ব্যবসায়ী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্থানীয় বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে তিনি একজন বিচক্ষণ সমাজপতি ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।