সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ

বিপাকে স্বল্প আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক »

বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। এদিকে তদারকি প্রতিষ্ঠানগুলো মাঝেমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করলেও কোনো ধরনের সুখবর মিলছে না ক্রেতাদের।
গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায় সকল নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। চিনি ও ভোজ্যতেল সয়াবিনের বাজার চড়া হওয়ার কারণে খুচরা বাজারে প্রায় দোকানে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। অনেক খুচরা দোকানে মিলছে না চিনি।
এদিকে গত কয়েক মাস ধরেই অস্থির দেশের মুরগির বাজার। পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম বৃদ্ধির দোহাই দিয়ে মুরগির দাম ওঠানামা করছে প্রতি সপ্তাহেই। তার মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে লেয়ার ডিমের দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বাড়তির মধ্যে স্থিতিতে থাকলেও বেড়েছে মাছ ও মাংসের দাম।
খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী ফরিদ উদ্দিন বলেন, ‘দেশের প্রায় পণ্য আমদানির উপর নির্ভরশীল। ফলে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। তার মধ্যে রয়েছে সরবরাহ ঘাটতি, আমদানি জটিলতার মত নানা সমস্যা।’
সরকারি সংস্থা টিসিবির হিসাবে, এই সপ্তাহেই বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজ্যতেল সয়াবিনের। সরকারের নির্ধারিত দরে কোথাও পাওয়া যাচ্ছে না রান্নার এ পণ্য। সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিনের দাম বেড়েছে ৫ শতাংশের উপরে এবং বোতলজাত সয়াবিনে ৭ শতাংশ ছাড়িয়েছে। এতে খোলা সয়াবিনে ১৭৫ থেকে ১৮৫ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ওই দরে কোন সয়াবিন বিক্রি হচ্ছে না। গতকাল খুচরা বাজারে সয়াবিন বিক্রি হয় ২০০ থেকে ২১০ টাকা লিটারে।
অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ৫ থেকে ১০ টাকা কমলেও বছরের ব্যবধানে দ্বিগুণ দাম বেড়েছে এ আমিষজাত খাবারের।
টিসিবির হিসেবে, গত এক বছরে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৩৪ শতাংশের বেশি। গতকাল বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৯৫ থেকে ২০০ টাকা। যা গত বছর এদিনে বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। কক জাতের সোনালি মুরগিরও এক বছরের ব্যবধানে প্রতি কেজিতে ১০০ টাকা বেডে বর্তমানে বিক্রি হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। এছাড়া দেশি মুরগি বিক্রি হয়েছে ৬১০ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১২০০ টাকা।
তাছাড়া মুরগির পাশাপাশি ডিমের দামও বাড়তি। গতকাল বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৭ শতাংশেরও বেশি। আর হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৮৫ থেকে ১৯৫ টাকা ডজনে।
ডিম ব্যবসায়ীরা বলেন, ডিমের দাম মার্কেটে চড়া। আগামিতে আর দাম কমার সম্ভাবনা নেই।
এদিকে সপ্তাহের ব্যবধানে সকল ধরনের চালের দাম স্থিতিতে রয়েছে। গতকাল বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। সরু চাল নাজিরশাইল/মিনিকেট মানভেদে ৬০ থেকে ৭৫ টাকা ও মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহেও একই দরে বিক্রি হয়েছিল।
অন্যদিকে সবজির দামও এখন বলতে গেলে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। আলু ছাড়া ৫০ থেকে ৬০ টাকার নিচে তেমন কোন সবজি নেই। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে শিম ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দুই সপ্তাহ ধরে উঠানামা করছে। গতকাল বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে।
সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে সবজি ব্যবসায়ী মো. রুবেল বলেন, বাজারে কয়েক সপ্তাহ ধরে সবজির যোগানের স্বল্পতা রয়েছে। যার ফলে সবজির বাজার একটু চড়া।
বক্সিরহাটে আসা আবুল হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘সকল ধরনের নিত্যপণ্যের দাম বেশ চড়া। ডিম, সবজিও এখন নাগালের বাইরে। প্রতিমাসে যেভাবে সবকিছুর দাম বাড়ছে, আয় তো আর মাসে মাসে বাড়ছে না।’
অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বাড়ছে সকল ধরনের মাছের দাম বেশ চড়া। ২০০ টাকার নিচে কোন ধরনের মাছ পাওয়া যাচ্ছে না। সামুদ্রিক মাছের যোগান কমাতেই চাষের মাছের দিকে ঝুঁকছে ক্রেতারা। বাজারে চাষের পাবদা বিক্রি হয়েছে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের পাঙ্গাস বিক্রি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা। নাইলোটিকা ২০০ থেকে ২২০ টাকা, রুই ২৫০ থেকে ৩২০ টাকা, কাতলা ২৬০ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হয়েছে। অন্যদিকে সমুদ্রের কোরাল বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৮০০ টাকা, রুপচাঁদা ৩২০ থেকে ৭০০ টাকা দামে বিক্রি হয়েছে।
রেয়াজউদ্দিন বাজারের মাছ ব্যবসায়ী রাজন দাস বলেন, ‘সমুদ্রের মাছের যোগান কমাতেই চাষের মাছের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। তবে বাজারে মাছের দাম কমেনি। সমুদ্রের মাছের যোগান বাড়লে হয়তো কিছুটা দাম কমতে পারে।’

Ad image
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!

আর্কাইভ

আরও পড়ুন

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?