সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

নীতুর নতুন পুতুল

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
শেয়ার

জুয়েল আশরাফ :

নীতুর মা মারা গেছে বছর দুই হলো। এরপর বাবাকে বিয়ে করিয়ে ঘরে নতুন মা আসবে, নীতুর খুব শখ। অনেক বলার পরও বাবা বিয়ে করতে রাজি হননি। কারণ, নীতু এখনো  ছোটটি। সবে মাত্র স্কুলে পড়ে। স্কুলে ঢুকে তিড়িং বিড়িং করে লাফাতে-লাফাতে। বাড়িতে এসে স্কুলব্যাগ মেঝেতে ফেলেই গলা ছেড়ে গান ধরে। বাথরুমে পানি ছেড়ে ভাবতে থাকে, এই দুনিয়াতে কত্ত পানি! ফুরায় না কেন? খাবার খেতে বসে উদ্ভট প্রশ্ন, অন্ধকারের রঙ কালো না হয়ে সাদা হলো না কেন? টাক মাথার লোকগুলো চুল না থাকতেও মাথা চুলকায় কেন? গরমে শরীর থেকে ঘাম বের হয়, শীতকালে সরবত বের হতো যদি! নীতুর এসব আচরণ বরদাস্ত করার মতো নয়। নীতুর বাবাই হাঁপিয়ে ওঠেন মেয়েকে নিয়ে। এরপর যদি বিয়ে করে নতুন মা নিয়ে আসেন, তাহলে নীতুকে একেবারেই সহ্য করতে পারবে না। তার চেয়ে মেয়েকে নিয়ে একা আছেন, ভালো আছেন। নতুন মা না আসাতে নীতুর ভারী দুঃখ। কিন্তু দুঃখ ঘুচে গেল ওর সপ্তম জন্মদিনে। জেদ করে বাবাকে বিয়ে করাল। এক শ্রাবণের সন্ধ্যায় বাবা বিয়ে করে নতুন মা নিয়ে এলেন। নীতুর তো আর আনন্দ ধরে না!

পরের মাস নীতুর মহানন্দে কেটে গেল। সেদিন দুপুর থেকেই আকাশে মেঘ জমেছে। মেঘ গুড়ুম-গুড়ুম ডাকছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাও পড়ছে। এমনিতে নীতুর বৃষ্টিতে ভেজার পাগলামি স্বভাব আছে। কিন্তু তার বাবা বাসায়। নতুন মা রান্নাঘরে। বৃষ্টিতে  ভেজা একেবারেই বারণ। গত সপ্তাহে সে দুদিন জ্বরে ভুগেছে। বৃষ্টি দেখলে মনখারাপ হয়। নীতু মনখারাপ নিয়ে গায়ে কাঁথা  টেনে শুয়ে পড়ল। অমনি নতুন মা আনন্দিত হয়ে এসে বলল, নীতু! চল মা ছাদে যাই। বৃষ্টিতে ভিজব।

নীতুর আনন্দ আর ধরে রাখে কে! বিছানা ছেড়ে লাফিয়ে পড়ল। মায়ের সঙ্গে চলে গেল ছাদে। ভিজল। গান করল। আকাশে বাতাসের গান। বৃষ্টিতে ভেজার গান। চিৎকারে ভেসে বেড়ানোর গান। এরপর ছাদ থেকে নেমে নিচে বাগানে এলো। বাগানে ছিল কাদা। নতুন মায়ের সঙ্গে খেলল। কাদামাটি ছোড়াছুড়ির খেলা। দুজন কাদায় একেবারে মাখামাখি হয়ে গেল। নতুন মায়ের মুখের দিকে তাকিয়ে নীতু হতভম্ব। মা এ রকম খেলবে সে কল্পনাও করেনি।

বিকেলে বাবা-মায়ের সঙ্গে নীতু এলো শপিংমলে। তার জন্য কিছু জামাকাপড় কেনা হলো। একটা দামি পুতুল নীতুর ভারি পছন্দ হয়। কিন্তু এই পুতুল কিনে দেবার কথা বাবাকে সে বলতে পারল না। কারণ পুতুলটা অনেক দামি। সে তাকিয়ে শুধু দেখল পুতুলটাকে। রাতে ঘুমানোর আগে নতুন মা মশারি টানিয়ে দিয়ে  গেল। যাওয়ার সময় বলে গেল, নীতু মামণি, ঘুমিও না। চোখ  খোলা রাখো। আমি এখনই ফিরে আসছি।

এখনই আসার কথা বলে নতুন মা আধঘণ্টা পর এলো। নীতুর  চোখ খোলাই ছিল। এবং খোলা চোখে সে এক বিস্ময় দেখতে  পেল। শপিংমলের পছন্দের সেই পুতুল! নতুন মা হাতে করে এনে তার সামনে রেখে দিয়ে মিটিমিটি হাসছে। সে অবাক। এতই অবাক যে, মুখ দিয়ে কথা বের করতে পারছিল না। নতুন মা হেসে বলল, মামণি, তুমি খুশি হয়েছ?

নীতু পুতুলটি এক হাতে ধরে, অন্যহাতে নতুন মায়ের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার ইচ্ছেগুলো কীভাবে বুঝতে পারো?

নতুন মা আগের মতই হাসিমুখে বলল, তোমার চোখ দেখে সব বুঝে যাই। তোমার চোখ লক্ষ করি। যেসব জিনিসে তোমার প্রবল আগ্রহ, সেসবের দিকে তুমি বারবার তাকাচ্ছ। এভাবে বুঝে যাই তোমার পছন্দ-অপছন্দ।

নীতু বলল, উঁ হুঁ, তুমি জাদু জানো।

নতুন মা শব্দ করে হেসে ফেলল। বলল, তাই? আমি জাদু জানি?

নীতুও হেসে বলল, হ্যাঁ। তুমি আমার জাদু-মা।

নতুন মা বলল, ‘ঠিক আছে সোনা। এখন জাদু দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেব।’

নীতু বালিশে মাথা রাখল। বুকের কাছে নতুন প্রিয় পুতুল। কপালে চুমু খেল নতুন মা। মাথায় হাত বুলিয়ে দিল। নতুন মায়ের ভালোবাসা ও মমতার হাতের স্পর্শে নীতু আরামে ঘুমিয়ে পড়ল।

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

ছড়া ও কবিতা

জোনাকির হারিয়ে যাওয়া আলো

মনে আছে লিলিপুটদের কথা?

পিকুর চোখে নতুন পৃথিবী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?