এ মুহূর্তের সংবাদ

টানেলের দুয়ারে বাণিজ্যের নতুন ঠিকানা

আরব টানেল টাওয়ারের নির্মাণকাজ শুরু ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক »

দক্ষিণ চট্টগ্রামে আসছে নতুন বাণিজ্যিক গন্তব্য। নাম আরব টানেল টাওয়ার। আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী টানেল মোড়ে গড়ে উঠছে এই আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স। নির্মাণ করছে আরব প্রপার্টিজ লিমিটেড। আগামী ২৯ জুন (সোমবার) শুরু হবে নির্মাণকাজ।

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের কৌশলগত অবস্থানে নির্মিত হচ্ছে প্রকল্পটি। লক্ষ্য, দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনা। আধুনিক নকশা। পরিকল্পিত শপ বিন্যাস। প্রশস্ত করিডোর। আধুনিক লিফট। একাধিক সিঁড়ি। পর্যাপ্ত পার্কিং। সব মিলিয়ে এটি হবে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র।

ছয়তলা বিশিষ্ট ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় ৫২ হাজার বর্গফুট। প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত থাকবে বাণিজ্যিক স্পেস। পঞ্চম ও ষষ্ঠ তলা হবে আবাসিক।

আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইলিয়াছ জানান, গ্রাউন্ড ফ্লোরে থাকবে দুই শতাধিক দোকান। থাকবে প্রশস্ত চলাচলের ব্যবস্থা। আধুনিক লিফট। পর্যাপ্ত গাড়ি পার্কিং। ফলে ক্রেতারা পাবেন স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা।

প্রথম তলায় থাকবে কসমেটিকস, স্বর্ণালংকার, ঘড়ি, অপটিক্যালস ও শিশুদের পণ্যের শোরুম। দ্বিতীয় তলা হবে প্রযুক্তিপণ্যের জন্য। মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিক্স ও আইটি পণ্যের আধুনিক শোরুম থাকবে সেখানে।

তৃতীয় তলায় গড়ে উঠবে ফুড কোর্ট। থাকবে কর্পোরেট অফিস। থাকবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আধুনিক অফিস স্পেস। অর্থাৎ কেনাকাটা, ব্যবসা ও বিনোদন—সবই মিলবে একই ছাদের নিচে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, টানেলকেন্দ্রিক নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে রেখে পরিকল্পনা করা হয়েছে আরব টানেল টাওয়ার। ইতোমধ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের মতে, কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রামে নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করেছে। আরব টানেল টাওয়ার সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। বাড়বে ব্যবসা-বাণিজ্য। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। বাড়বে বিনিয়োগের সুযোগ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক অবকাঠামো, কৌশলগত অবস্থান ও উন্নত ব্যবস্থাপনার কারণে অল্প সময়ের মধ্যেই আরব টানেল টাওয়ার দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য খুলে দেবে সম্ভাবনার নতুন দুয়ার।