ক্যাম্পাস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আইআইইউসির দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক >>

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আগামীকাল (বুধবার) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে থাকবে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, গান ও আবৃত্তি।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন দেশবরেণ্য কবি, সাংবাদিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছমত আলী।