সাতকানিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি নিবাসী আব্দুল কুদ্দুস (৬৮) আর নেই। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল কুদ্দুস দৈনিক ‘সুপ্রভাত বাংলাদেশ’-এর প্রকাশক ও সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুকের ভগ্নিপতি।
দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত প্রায় ছয় মাস আগে তিনি টিবি-যক্ষ্মায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে ক্যান্সার শনাক্ত হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা সোমবার ( ৭ সেপ্টেম্বর) বাদ জোহর সাতকানিয়ার দক্ষিণ চরতি পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল কুদ্দুসের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্বজনরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
























































