সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর ছোট ভাই সাবেক কৃতি ফুটবলার ও ক্রিকেটার শুভাষীষ বড়ুয়া শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেছেন।
তার প্রথম অনিত্য সভা শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় ঢাকা ধর্মরাজি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ জুন) সকাল ১০টা পর্যন্ত তার মরদেহ চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে রাখা হবে।
এরপর গ্রামের বাড়ি রাউজান উপজেলার আবুরখীলে দুপুর ২টায় অনিত্য সভার পর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
সাবেক কৃতি ফুটবলার ও ক্রিকেটার শুভাশীষ বড়ুয়ার মৃত্যুতে সিইউজে গভীর শোক প্রকাশ করেছে।
এক শোক বার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ জানান, সিইউজের সদস্য বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর ছোট ভাই সাবেক কৃতি ফুটবলার ও ক্রিকেটার শুভাষীষ বড়ুয়ার মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।



















































