বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগী পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করাতেন।
প্রতিবেশী আজিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলো। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা মাটিতে পড়ে থাকায় অবস্থায় তাকে দেখতে পান।



















































