এ মুহূর্তের সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

সুপ্রভাত ডেস্ক »

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি সদ্য পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

-advertise-

ব্যাংকিং বিভাগ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।