মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

প্রধানমন্ত্রীকে দেখতে সিএনজিতে শুয়ে এসেছেন কিডনি রোগী

নিজস্ব প্রতিবেদক »

কিডনি ড্যামেজ হয়েছে ৫ বছর আগে। তখন থেকে চিকিৎসা চালাচ্ছেন। শরীর এই ভালো এই খারাপ। এখন তিনি দাঁড়াতেও পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন শুনে হাসপাতালের বেড ছেড়ে সিএনজি যোগে সমাবেশে যোগ দিয়েছেন ফরিদ আহম্মেদ (৬৭) নামে এই বৃদ্ধ।

---------

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় নগরের শেরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন ফরিদ।

দেখা গেছে, সিএনজির পেছনের সিটে একটা বালিশ নিয়ে শুয়ে আছেন ফরিদ আহম্মেদ। পরনে সাদা পাঞ্জাবি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর অপেক্ষায় অসুস্থ বৃদ্ধের। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার মুখে ফুটেছে উজ্জ্বল হাসি।

কথা হয় ফরিদ আহম্মেদের সাথে। তিনি বলেন, ‘আমি প্রায় ৫ বছর আগে থেকে অসুস্থ। আর কতদিন পৃথিবীতে আছি! প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। হাসপাতালের বেডে আর শুয়ে থাকতে পারলাম না, ছুটে এলাম। কিছু চাওয়া নেই, শুধু নেত্রীকে একটু দেখবো।’

অসুস্থ ফরিদ আহম্মেদকে নিয়ে আসা সিনএনজি অটোরিকশা চালক বলেন, ‘আমি উনার কাছে ভাড়া দাবি করিনি। তিনি সারাদিন থাকবেন। খুশী হয়ে যত দেন আমি তাই নিব।’