সংবাদ

তোমাদের ওঠোনে কি বৃষ্টি নামে?

ক্বণনের বৃষ্টিদিনের আবৃত্তি অনুষ্ঠান

শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকালে আবৃত্তি, কথামালা আর গান দিয়ে সাজানো আয়োজন নিয়ে বর্ষাকে উদযাপন করলো চট্টগ্রামের পথিকৃৎ আবৃত্তি সংগঠন ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে চেরাগী পাহাড়ে আজাদী মিলনায়তনে ‘তোমাদের ওঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে?’ শিরোনামে ছিল ক্বণনের বৃষ্টিদিনের এই আবৃত্তি অনুষ্ঠান।

-advertise-

ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে এবং ক্বণন কার্যকরী পরিষদ সদস্য সৌভিক চৌধুরীর সঞ্চালনায় কথামালা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন গল্পকার পুষ্পিতা সেন, সংস্কৃতিজন ড. সুজিত দাশ এবং ক্বণন কার্যকরী পরিষদ সদস্য শরীফ মাহমুদ।

বক্তারা বলেন, বর্ষা শিল্প-সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিল্পীদেও আবেগ-অনুভুতির এক বড় অংশ জুড়ে রয়েছে বর্ষা।

আবৃত্তি পরিবেশনায় ছিল ক্বণন সদস্য সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, শুভ্রা চক্রবর্তী, সাবিহা শশী, ডাঃ সোমা চৌধুরী, মুনয়িম আসরা, মহিউদ্দিন মারুফ, শাহ রাইয়ান আর রহমান, সাইয়্যেদা এ্যানি, মেহজাবিন, নওশিন, ফাবিহা, রেঁনেসা, সমৃদ্ধ ধর, মুনতাহা, বুশরা, আজমা, আকসা, শাহিক মুনির, হৃদিতা এবং মোসতাক খন্দকার। বর্ষার গান পরিবেশন করেন ক্বণন সদস্য সংগীত শিল্পী প্রেমা চৌধুরী ও শুভ্রা চক্রবর্তী। আবৃত্তি শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শক্তি চট্টোপাধ্যায়, আবিদ আজাদ, ময়ুখ চৌধুরী, পিয়াস মজিদ, নাসরিন নঈম, রামচন্দ্র পাল প্রমুখ।

কবির ২৫টি কবিতা স্বরায়নের বৈচিত্র্যময় উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি