মহানগর

চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসরাফিল খসরু সভাপতি, মান্না মজুমদার সম্পাদক

সুপ্রভাত ডেস্ক >>

ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মান্না মজুমদার।

---------

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্প্রতি ক্লাবের সভাপতির দায়িত্বপ্রাপ্ত ইসরাফিল খসরু। এতে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মান্না মজুমদার ও কার্যকরী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি খান (সাজ্জাদ) উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নোমান সুফিয়ান, শ্যামা প্রসাদ চৌধুরী, ইমতিয়াজ উদ্দীন পাশা ও জাহাঙ্গীর হোসাইন।

কার্যকরী সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফজলে রাব্বি খান (সাজ্জাদ)। সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ একরাম চৌধুরী, বেলাল হোসাইন ও মিনহাজ উদ্দিন আহমদ চৌধুরী দোলন।

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে এইচ এম হারুণ, সাংগঠনিক সম্পাদক রাজিব রায়, সহকারী সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক রঞ্জিত ঘোষ এবং অফিস সম্পাদক উত্তম বড়ুয়া দায়িত্ব পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক করা হয়েছে আজম খানকে। সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন মনোয়ার হোসেন মুন্না, মুহিদুল ইসলাম স্বপন, রফিকুল আলম বাবু ও আইনুল কবির জিতু।

সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ডাঃ মানস চৌধুরী। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন শোয়েব নাঈম, অনিল বরণ রায় ও মোঃ ফারুক।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারুক ই আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, কামরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, নাসির উদ্দীন, ডাঃ খুরশিদ জামিল, রেজাউল করিম চৌধুরী, মাহামুদুর রহমান, আবদুন নুর, মিনহাজুল আবেদিন নান্নু, শফিকুল আলম, রিপন, নুরুল হক সাহিদ, হুমায়ন চৌধুরী, জাহিদ খান, নিয়াজ উদ্দিন জকি, রিজুয়ান আজিজ কুরাইশি বান্টি, ফয়েজ আহমদ ফায়ু, ফেরদৌস খান, তারিক হোসাইন, শোয়েব ইসলাম ও আলী নওশাদ চৌধুরী।

নবগঠিত কমিটির মাধ্যমে চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।