এ মুহূর্তের সংবাদ

চবি উপাচার্যের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাশলেস লেনদেন অ্যাপ সংক্রান্ত বৈঠক

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে চবি শিক্ষার্থীদের জন্য ক্যাশলেস লেনদেন অ্যাপ সংক্রান্ত এক আলোচনা সভা মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।

---------

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

এছাড়া বৈঠক ও মতবিনিময় সভায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্যাংক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ফি, বিভিন্ন ধরনের প্রশাসনিক ফি প্রদানসহ সার্বিক লেনদেন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নিরাপদ করতে তাদের তৈরি অ্যাপের কারিগরি সুবিধা এবং কার্যকারিতা উপাচার্যের সম্মুখে বিশদভাবে উপস্থাপন করেন।

বৈঠকে চবি উপাচার্য বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেপারলেস ও ডিজিটাল সিস্টেমে রূপান্তর করা সময়ের দাবি। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ক্যাশলেস লেনদেনের এই প্রযুক্তিগত রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুতই এই সেবা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এই আধুনিকায়নের অংশ হতে পেরে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং ক্যাশলেস অ্যাপের নিরবচ্ছিন্ন সেবা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, হিসাব নিয়ামক দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.-এর এ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছালামত উল্লাহ, এসএভিপি ও চট্টগ্রাম জোন প্রধান মো. আরিফুর রহমান, এসএভিপি ও হাটহাজারী শাখা ব্যবস্থাপক জালাল উদ্দিন, এসএভিপি ও হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন মো. এমদাদুল হক।