এ মুহূর্তের সংবাদ

ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সুপ্রভাত ডেস্ক »

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহজুড়ে ছুটি ভোগ করতে পারবেন তারা।

 

এর আগেও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল সরকার।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসেবে ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। 

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপিত হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।