এ মুহূর্তের সংবাদ

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

সুপ্রভাত ডেস্ক »

নগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের কীর্তিমান বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৫ এপ্রিল) আইপিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রেক্টর ও চীফ কোঅর্ডিনেটর (এড) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব:)। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসিনা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন তৌহিদা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজী। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ।

এরপর বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক ওমর হায়াত খান, সহকারী অধ্যাপক মো. রশীদুন নবী, সহকারী অধ্যাপক স্বাগতা শর্মা, সহকারী অধ্যাপক মো. মুজিব উল্লাহ, সহকারী অধ্যাপক মো. শরীফ হোসেন, সহকারী অধ্যাপক নুরুল মোস্তফা, সিনিয়র শিক্ষক সাবিনা বানু, সিনিয়র শিক্ষক ইয়াসমিন খন্দকার, সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের, সিনিয়র শিক্ষক খায়রুজ্জামান চৌধুরী, সিনিয়র শিক্ষক আইরিন পারভিনকে ফুলেল শুভেচ্ছা ও উত্তোরীয় পরিয়ে সম্মানিত করা হয় ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ীদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও বর্তমান শিক্ষকদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা এই অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে।

শেষ পর্বে গেস্ট অব অনার ও প্রধান অতিথির বক্তব্যের পর বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট তুলে দেওয়া হয়। প্রত্যেক বিদায়ী শিক্ষকের সার্বিক সহায়তার জন্য একজন করে কন্ডাক্টিং টিচার নিয়োগ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার, সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. মোরশেদুল হকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ও মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠান উস্থাপনায় ছিলেন প্রভাষক ফাহাদ উসমান চৌধুরী ও সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার।