এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা »

সাতকানিয়ায় অপহরণের পর যুবক হত্যার ঘটনায় প্রধান আসামি আকবর হোসেন বাঁচা (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

-advertise-

জানা গেছে, সরকারি বনায়নের জমি দখল নিয়ে বিরোধের জেরে গত ২৪ জুন নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬)কে অপহরণ করা হয়। পরদিন বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে আকবর হোসেন বাঁচাসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।