টপ নিউজ

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

সুপ্রভাত অনলাইন রিপোর্ট »

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সাব কমিটির চেয়ারম্যন মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

-advertise-

আজ রোববার সকালে দলটির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।