মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
গ্রাম

রশিদাবাদে প্রবাসী কল্যাণ সমিতির মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »
পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদে প্রবাসী কল্যাণ সমিতির মিলনমেলা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে আরফা করিম উচ্চ বিদ্যালয় হল রুমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, শেয়ার হোল্ডারদের মাঝে স্ট্যাস্প বিতরণ, মিলাদ, দোয়া মাহফিল ও সন্ধ্যা ৬টায় তবরুক বিতরণ করা হয়। সমিতির উপদেষ্টা এসএম হারুন উর রশিদের সভাপতিত্বে ও আজিম উদ্দিন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান। উদ্বোধক ছিলেন শোভনদন্ডী ইউপি মেম্বার মাহাবুবুল কবির। মো. জানে আলম আজাদের স্বাগত বক্তব্যের পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউছুপ রশীদি বেলাল, আব্দুল মোমেন, উপদেষ্টা শফিউল আজম, প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা শফিউল আজম, সমিতির প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন, সমন্বয়ক সিদ্দিক, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার এহসান রহিম, আবু তাহের রানা, লোকমান, জসিম উদ্দিন, জয়নাল হারুন, নির্বাহী পরিচালক আবুল কালাম রানা, জানে আলম আজাদ প্রমুখ।
, আজিম উদ্দিন জুয়েল, শাহদাত নিজাম, নাজিম উদ্দিন ওয়াাশিম, আলী হাসান হিরু, শহিদুল ইসলাম, জেসমিন জামাল, রেখা ছিদ্দিক, নাজমা কামাল রেশমি। রশিদাবাদের বর্তমান ও সাবেক প্রবাসী ও রশিদাবাদবাসীদের নিয়ে গঠিত প্রবাসী কল্যাণ সমিতির কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করা হয়েছে।

---------