নিজস্ব প্রতিবেদক »
চট্রগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা.শাহাদাত হোসেন এর সাথে মতবিনিময় সভা আজ মঙ্গলবার চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমিতির নবনির্বাচিত সভাপতি মো.শহীদুল ইসলাম শাহাজাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হক আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চসিকের মাননীয় সচিব জনাব মো. আশরাফুল আমিন ( উপসচিব), চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা (উপসচিব), চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন (সিনিয়র সহকারী সচিব) ।
নগরীর টাইগাপারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও কুলগাও সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম শাহজাদা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কলেজসমূহের শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন চসিক কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আলম আযাদ, পতেঙ্গা সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক বিশ্বনাথ নাথ, সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হক, আহমদ শাহ আলমগীর, তাহামিনা আকতার এবং আজাদ হোসেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রথমে নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা জনান। পরে শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশ্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


















































