সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক কারবারে বাধা দেওয়ায় বাবার সঙ্গে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুসি ও লাথির আঘাতে আবু আহম্মদ ডিলারের (৭০) মৃত্যু হয়েছে।
ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আবু আহম্মেদ ডিলার একই এলাকার বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের সন্তান।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মাদক নিয়ে বাবার সঙ্গে ছেলের বাকবিতণ্ডা হতো, গতকালও বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিল-ঘুসি ও তলপেটে লাথি মারে অভিযুক্ত ছেলে মিলন। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা আবু আহম্মদের।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।



















































