এ মুহূর্তের সংবাদ

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সুপ্রভাত ডেস্ক »

পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

-advertise-

তিনি সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিলখানার বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা সব সময় চেয়েছেন বিডিআর একটা কমিশন হোক। রোববার (২২ ডিসেম্বর) রাতে কমিশনটিতে প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন। কমিশনের সদস্য সংখ্যা সাতজন। কমিশনে রয়েছেন- বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান, তিনিই এ কমিশনের সভাপতি। তাঁর সঙ্গে আরও থাকবেন সামরিক বাহিনীর দুজন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।