কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে বড় স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ইখতিয়ার উদ্দিন।



















































