সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের পরিচিতি সভা বৃহস্পতিবার (২৩ জুলাই) আগ্রাবাদ সৌদি বাংলা রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
সভায় আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার কনক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দসহ পণ্য পরিবহন সেক্টরের গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কর্মকর্তাদের পরিচিতি সভার পরবর্তীতে সমন্বয় পরিষদের আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান রুবেল, যুগ্ম আহবায়ক মো. সেলিম খান, মো. আবুল খায়ের, মো. শফি, , মো. হুমায়ূন কবির, মো. হাসান মাহমুদ, মো. ইয়াছিন, ও সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন ফারুক, যুগ্ম সদস্য সচিব মো. শামসুজ্জামান সুমনসহ অন্যান্য কর্মকর্তাগণ মোটরযান মালিকদের উপর চাপিয়ে দেওয়া অগ্রিম আয়কর বাতিল করার দাবিতে সকল নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সভায় সাংবাদিকদের মাধ্যমে অগ্রিম আয়কর বাতিল, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ চট্টগ্রাম বন্দর ও বেসরকারী অফডক কন্টেইনারের বিভিন্ন সমস্যা ৮ টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে তুলে ধরেন।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, আন্ত:জিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি’র সহ-সভাপতি জনাব এ.কে. এম নবীউল হক সুমন, আজহারুল হক আজাদ, আইন বিষয়ক সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবুল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধিরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম রনীসহ আরো অনেকে।















































