এ মুহূর্তের সংবাদ

করোনা : ৬২৪ নমুনায় শনাক্ত ৫১

Coronavirus illustration of a virus on a turquoise background 3d render

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের ৬২৪ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন।  গত শনিবার চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬২৪ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৫১ জনের। নতুন এই শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হলো ১৭ হাজার ৮৫০  জন।

-advertise-

সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৬১ নমুনার মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬৩ নমুনার মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শেভরনে ৬২ নমুনার মধ্যে পজিটিভ ৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯৯ নমুনায় পজিটিভ ২৬ জন। এছাড়া গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল হাসপাতালের কোনো রিপোর্ট ছিল না।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনা আক্রান্ত শুরু হয়েছিল গত ৩ এপ্রিল। দামপাড়ায় এক বৃদ্ধের আক্রান্তের মধ্য দিয়ে শুরু হয়েছিল চট্টগ্রামে করোনা। কুরবানির ঈদের পর করোনার প্রভাব বাড়ার আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত সেই বৃদ্ধির ধারা চোখে পড়েনি। নগরীর হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারগুলোতে বর্তমানে রোগীর চাপ নেই। একইসাথে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে নগরী।