টপ নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

সুপ্রভাত ডেস্ক »

দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

-advertise-

পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা এবার।