সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

হিমেলের ফলাফল শনাক্ত করতে গিয়ে ধরা পড়ে ভুল

নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২২ ১১:৪২ অপরাহ্ণ
শেয়ার

চট্টগ্রাম শিক্ষাবোর্ড : এইচএসসি ফলাফল

ভূঁইয়া নজরুল »

হিমেল বড়ুয়া। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এবারের প্রকাশিত ফলাফলে সব বিষয়ে জিপিএ-৫ থাকলেও পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। ফলে পদার্থ বিজ্ঞানে তাকে অকৃতকার্য দেখানো হয়। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পিতা নন্দন বড়ুয়া ফলাফল প্রকাশের দিন দুপুর তিনটার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসেন। এসে জানতে পারেন পদার্থ বিজ্ঞানের ব্যবহারিকে তার ছেলেকে অনুপস্থিত দেখানো হয়েছে। আর হিমেল বড়ুয়ার এ সমস্যার সমাধান করতে গিয়েই ফলাফল প্রকাশের দিন বিকেলে কিছু সময়ের জন্য ফলাফলে অসঙ্গতি দেখা দিয়েছিল।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ‘এই ছাত্রের ফলাফলে (ঢ) কেন এসেছে তা শনাক্ত করতে গিয়ে বিকেলের দিকে ফলাফলে ভুল হয়েছিল ক্ষণিক সময়ের জন্য। পরবর্তীতে তা সংশোধন করা হয়।’

কি হয়েছিল সেদিন?

কথা হয় হিমেল বড়ুয়ার বাবা নন্দন বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, আমার ছেলে পরীক্ষায় খারাপ করতে পারে না। কেন খারাপ করেছে তা জানতে বোর্ডে গিয়েছিলাম ফলাফল প্রকাশের দিন (১৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে।
পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করার পর তিনি কম্পিউটার চেক করে বলেন, আপনার ছেলের পদার্থ বিজ্ঞান বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত এসেছে। পরবর্তীতে পদার্থ বিজ্ঞানের ব্যবহারিকের নম্বর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (পরীক্ষা কেন্দ্র) থেকে নিয়ে বোর্ডে জমা দিয়ে আসি। বোর্ড কর্তৃপক্ষ বলেছে ফলাফল ঠিক করে দেবে। কিন্তু এখনও ঠিক করেনি।’

এ বিষয়ে জানতে চাইলে বোর্ডের কম্পিউটার শাখার প্রধান কিবরিয়া মাসুদ খান বলেন, ‘উল্লেখিত শিক্ষার্থীর ফলাফলে (ঢ) দেখাচ্ছিল। আমরা তার পুরো ফলাফল যাচাই করে দেখতে পাই পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক নম্বর ছাড়া উভয় পত্রে ১৪৩ নম্বর পেয়েছে। কিন্তু পদার্থ বিজ্ঞান ব্যবহারিকে অনুপস্থিত দেখানো হয়েছে। কিন্তু টেবুলেশন নীতিমালা অনুযায়ী কেউ কোনো বিষয়ে আংশিক অনুপস্থিত থাকলে তা (অঅঅ) প্রদর্শিত হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা তা সংশোধন করি। কিন্তু সংশোধন করতে গিয়ে পদার্থ বিজ্ঞানের নম্বর উচ্চতর গণিতের সাথে অদল বদল হয়ে যায়। অদল বদল হয়ে যাওয়া ঠিক করতে বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ সময় ওয়েবসাইটে ভুল ফলাফল প্রদর্শন করে। তবে এতে জিপিএ’র কোনো পরিবর্তন হয়নি।

কিবরিয়া মাসুদ খান আরো বলেন, বোর্ডের সকল তথ্য টেলিটকের কাছে সংরক্ষিত থাকে। সেখানকার ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। এমনকি বোর্ডের বর্তমান ফলাফলেও কোনো পরিবর্তন নেই। বোর্ডের ফলাফল নম্বর দেখা যায় মাত্র এক সপ্তাহের জন্য। পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চলে যায়।
কিন্তু ব্যবহারিকে কেন সমস্যা হয়েছে জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, এবারের পরীক্ষা পরিচালনা বিধিমালা অনুযায়ী শিক্ষার্থীদের নোট খাতার বিপরীতে বিষয় শিক্ষকগণ কেন্দ্র সচিবের কাছে ব্যবহারিকের নম্বর পাঠিয়ে দেবেন। কেন্দ্র সচিব সেই নম্বর অনলাইনে ইনপুট দেবেন। কিন্তু অনেকে এই নম্বর না দেওয়ায় ফলাফলে অনুপস্থিত দেখিয়েছে।

অসঙ্গতি নিয়ে তদন্ত কমিটির শোকজে বোর্ডে তোলপাড়

এদিকে ফলাফলে ভুল হলে তা শনাক্ত করার জন্য একটি প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ায় অবশ্যই শিক্ষাবোর্ড চেয়ারম্যান অবগত থাকতে হবে। কিন্তু শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অবগত না করে ফলাফলের এই পরিবর্তন করায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিন সদস্যের সেই তদন্ত কমিটি কাজও করছে। একইসাথে দায়িত্বে অবহেলার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে একটি ব্যাখ্যাও চেয়েছিলেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম। কিন্তু ব্যাখ্যায় সন্তোষজনক না হয়ে কেন তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর একটি চিঠি গতকাল মঙ্গলবার দেয়া হয়েছে বলে জানান প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম। তবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেননি পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তবে তদন্তে নতুন মাত্রা যোগ করেছে তদন্ত কমিটি পেনড্রাইভের মাধ্যমে ফলাফল কম্পিউটার শাখা থেকে নিয়ে যাওয়া। এবিষয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ লিখিতভাবে চেয়ারম্যান বরাবর জানিয়েছেন, বোর্ডের গোপন নথি আমার (পরীক্ষা নিয়ন্ত্রক) অনুমোদন ছাড়া কম্পিউটার শাখা থেকে নিয়ে গেছেন। তা বোর্ড আইনের পরিপন্থি।

পরীক্ষার ফলাফল তৈরি সংক্রান্ত কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য তদন্ত কমিটি আবেদন করেছিল। আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান সে বিষয়ে ব্যবস্থা নিতে পরীক্ষা নিয়ন্ত্রককে বলেছিল। কিন্তু আবেদনের কোথাও উল্লেখ নেই গোপন নথি কিংবা কোনো তথ্য পেনড্রাইভ দিয়ে নেওয়ার বিষয়ে। এ বিষয়ে জানতে চাইলে বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম বলেন,‘ যেহেতু তদন্ত কমিটি গোপন বিষয় নিয়ে কাজ করছে তাই তাদের সাপোর্ট দিতে হবে। আর সাপোর্ট না দিলে কাজ করবে কিভাবে। কিন্তু তারা যে পেনড্রাইভ দিয়ে ফলাফল নিয়ে যাবে তা কোথাও বলা ছিল না। আর কম্পিউটার শাখা থেকে তা নেওয়ার সময় বলা হয়নি কেন?
এদিকে পেনড্রাইভ দিয়ে ফলাফল নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয় গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা পেনড্রাইভ দিয়ে কোনো ফলাফল আনিনি। তদন্তের কাজে যা যা প্রয়োজন হয় সেগুলোর সহায়তা নিচ্ছি বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে।’
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামসহ সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফল প্রকাশের দিন বিকেলে ওয়েবসাইটে অসঙ্গতি চোখে পড়ে। ১২০ নম্বরের পরীক্ষায় ১২৮ নম্বর পেয়েছে অনেকে। এই ঘটনায় বোর্ডের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে।

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময়
ছবির ক্যাপশন চাঁদা না পেয়ে চট্টগ্রামের বায়েজিদে ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
১০ মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলি ছুড়ে হুমকি ‘কাফনের কাপড় কিনে রাখিস’
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

আর্কাইভ

আরও পড়ুন

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পাঁচ ধাপে ইউপি ভোট, কোথায় কবে জানা যাবে বৃহস্পতিবার

অবৈধ সম্পদের পাহাড়, দুদকের মামলায় ৬ বছরের সাজা টেকনাফের আবু তাহেরের

এসপি জাহাংগীরের ‘নেটওয়ার্ক’ খুঁজছে পুলিশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?