এ মুহূর্তের সংবাদ

স্বতন্ত্র প্রার্থী হতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »

স্বতন্ত্র প্রার্থী হতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন এইচ.এম আবু তৈয়ব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব।

-advertise-

গতকাল বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।

এদিকে আবু তৈয়ব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।