সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

চট্টগ্রামে মেট্রো রেল করে দিতে এবার দক্ষিণ কোরিয়াও আগ্রহী

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২২ ২:১৩ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

চীনের পর এবার চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, যা ইতিবাচকভাবে নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ)। আগে শুধু মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দিয়েছিলে কোরিয়া।

দেশটি একইসঙ্গে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে পানির চাহিদা পূরণে ব্যবস্থা গ্রহণ, পিপিপি পদ্ধতিতে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং গুলশান-বনানী এলাকায় কমিউনিটি সেন্টার উন্নয়নের প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবও দিয়েছে।

সিউলে গত ২ মার্চ বাংলাদেশ-কোরিয়া যৌথ পিপিপি প্ল্যাটফর্মের চতুর্থ সভায় এসব প্রকল্পের বিষয়ে প্রস্তাব দেয় দেশটি।

একই সঙ্গে সভায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে ‘পূর্বাচল নিউ টাউন ইলেকট্রিকাল ডিস্ট্রিবিউশন লাইন’ প্রকল্পটি পিপিপি প্রকল্প হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে দেশটি।

ওই সভায় অংশ নেওয়া পিপিপিএ এর মহাপরিচালক আবুল বাশার বলেন, মেট্রো রেল নিয়ে দক্ষিণ কোরিয়ার এই আগ্রহ ইতিবাচক। এখন পরবর্তী করণীয় বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হবে।

পিপিপি প্ল্যাটফর্মে জি টু জি (গর্ভমেন্ট টু গর্ভমেন্ট) পদ্ধতিতে কাজ করতে হলে সেদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করতে হয় জানিয়ে তিনি বলেন, এখন ঢাকায় মেট্রো রেলের সংশ্লিষ্ট সংস্থা ডিএমটিসিএলকে (ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) এই আগ্রহের বিষয়ে জানানো হবে। এ বিষয়ে তাদের পরামর্শ নেওয়া হবে।

“এরপর তাদের (দক্ষিণ কোরিয়া) জানানো হবে বাংলাদেশের পক্ষ থেকে কোন সংস্থা এ বিষয়ে দায়িত্ব পালন করবে। তখন তারা ওই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং সেদেশের বিনিয়োগকারী নির্বাচন করবে। এটাই প্রক্রিয়া। এ প্রক্রিয়াতে পিপিপি প্রকল্প আগায়।”

এ প্রস্তাবের আগে গত ৭ ফেব্রুয়ারি উন্নয়ন সংস্থা কোইকার মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের প্রাক সম্ভাব্যতা যাচাইয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। তখন এ কাজে তারা ৫০ লাখ ডলার অনুদান হিসেবে দিতে চেয়েছিল। এবার তারা প্রকল্পের আনুষ্ঠানিক প্রস্তাব দিল।

কোনো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে এর দৈর্ঘ্য, খরচ, কোন কোন পথে যাবে, কত বছরে নির্মাণ হবে- এসব বিষয় নির্ধারিত হয়।

পিপিপিএ এর মহাপরিচালক বলেন, সম্ভাব্যতা যাচাই হলেই বলা সম্ভব কিভাবে, কী হবে। এখন তারা শুধু আগ্রহ জানিয়ে প্রস্তাব দিয়েছে।

পিপিপিএ, কোরিয়া ওভারসিস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট করপোরেশন (কেআইএনডি) ও কোরিয়া সরকার যৌথভাবে সিউলে ওই সভার আয়োজন করে।

সভার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ।

প্রতিনিধি দলে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলী, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব নাজমুল আবেদীন, পিপিপিএ এর মহাপরিচালক আবুল বাশার।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, কোরিয়া বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বড় পরিসরের প্রকল্পে কাজ করছে এবং বাংলাদেশ সরকার এখন কোরিয়ান বিনিয়োগকারীদের বড় বড় অবকাঠামোগত বিনিয়োগ প্রকল্পে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে।

সভায় কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টের উপমন্ত্রী সেং ওউন এয়ং। বক্তব্য রাখেন কেআইএনডি এর প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট কেয়ং হওন লি।

এর আগে চীনের চারটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি নিজেদের খরচে চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের একটি প্রস্তাব দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ)। বিনিময়ে মীরসরাইয়ের কাছে সাগর থেকে উদ্ধার করা ৬০ বর্গ কিলোমিটার জমিতে তারা একটি স্মার্ট সিটি বানিয়ে সেখান থেকে লভ্যাংশ নেওয়ার প্রস্তাব করে।

পাশাপাশি মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও নিজেদের খরচে করার প্রস্তাবও দেয় চীনা কোম্পানিগুলো।

সিডিএ প্রস্তাবের বিষয়টি জানানোর পর, গত ২২ ফেব্রুয়ারির বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করে।

এছাড়া গত ১৩ জানুয়ারি ঢাকায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিআরসিসিএল) চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেছিল।

মেট্রো রেল নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ২০১৯ সালের জুলাইয়ে বেসরকারি প্রতিষ্ঠান বাসস্থান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেডের মাধ্যমে একটি প্রাকযোগ্যতা সমীক্ষা করেছিল।

ওই প্রতিবেদনে বন্দরনগরীতে মেট্রোরেলের তিনটি র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইনের প্রস্তাব করা হয়, যাতে ব্যয় ধরা হয় আনুমানিক ৮৬ হাজার কোটি টাকা।

তবে নগরীর জনবহুল কয়েকটি অংশে মাটির নিচ দিয়ে মেট্রো রেল নেওয়ার প্রস্তাবও আসে ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায়। এতে খরচ কয়েকগুণ বাড়তে পারে বলে জানানো হয়।

বর্তমানে চট্টগ্রাম মহানগরী থেকে কিছুটা দূরে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগর, কর্ণফুলী টানেল, টানেলের ওপারে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি হাব ঘিরে ভবিষ্যত অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে চট্টগ্রামে দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আনাগোনা বাড়বে।

সেসব বিষয় মাথায় রেখে গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন।

পরে নগরীতে তিন থেকে চারটি রুটে মেট্রো রেল করে এ নেটওয়ার্কে মিরসরাই শিল্প নগর, বিভিন্ন শিল্প এলাকা ও নগরীর উপকণ্ঠের গ্রোথ সেন্টারগুলোকে সংযুক্ত করার পরামর্শ আসে চট্টগ্রামের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে।

সূত্র : বিডিনিউজ

Ad image
সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
চট্টগ্রাম বন্দরে প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরির সাত ধরনের যন্ত্রপাতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দারা।
প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড
টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন ১৯ মামলার আসামি

আর্কাইভ

আরও পড়ুন

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?