সুপ্রভাত ডেস্ক
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীর’র ছোট ভাই মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী ২৫ মে, সোমবার।
তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৩৩ বছর আগে ১৯৯৩ সালের ১৮মে গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসীরা ফটিকছড়ি উপজেলার পূর্বফরহাদাবাদে মানিকের ঘরে ঢুকে তাকে তার মা-বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির উত্তর পাশে রাস্তায় নিয়ে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৫ মে মৃত্যুবরণ করেন।
তার বড় ভাই চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘৩৩ বছর আগে আমার ছোট ভাই মোক্তার হোসেন মানিককে জামায়াত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা ঘরে ঢুকে আমার মা-বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে রাতে বাড়ির উত্তর পাশে রাস্তায় গুলি করে। তাকে উদ্ধার করে প্রথমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৫ মে আমার আদরের ছোট ভাই মানিক মারা যায়। সেই শোক এখনো আমার পরিবার শোকাহত।’

















































